শপথ নিতে সংসদে নাহিদ, আখতার ও হাসনাত

Nahid, Akhtar and Hasnat
অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৯ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
শপথ নিতে সংসদে নাহিদ, আখতার ও হাসনাত
সংগৃহীত ছবি

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা সংসদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন।

সকাল ১১টা ২৬ মিনিটে একটি কালো গাড়িতে করে নাহিদ ও হাসনাত একসঙ্গে সংসদে প্রবেশ করেন। এর ঠিক ১৯ মিনিট পর, ১১টা ৪৫ মিনিটে লাল একটি প্রাইভেট কারে করে প্রবেশ করেন আখতার হোসেন।

জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন লাভ করে। দলটির বিজয়ী প্রার্থী নাহিদ ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে বিজয়ী হয়েছেন।