ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Nasiruddin Patwari
অনলাইন ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ১২:৪০ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। __সংগৃহীত ছবি

নিজের কাজের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বুধবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।’ বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করেছেন জানিয়েছেন তিনি বলেন, ‘আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।’

নিজের কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে স্ট্যাটাসে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এনসিপির এ নেতা। তিনি বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছেন বলে স্ট্যাটাসে জানান পাটওয়ারী। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করার প্রত্যাশা কামনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।