ফিশ উইথ লেমন বাটার সস তৈরির রেসিপি

Butter sauce recipe
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ০৭:০৯ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ০৭:০৯ অপরাহ্ন
ফিশ উইথ লেমন বাটার সস তৈরির রেসিপি
--সংগৃহীত ছবি

রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবার অর্ডার করে খেতে কে না ভালোবাসে। আচ্ছা, কেমন হয়, যদি পছন্দের খাবারটি ঘরেই তৈরি করে খেতে পারেন? বলছি ফিশ উইথ লেমন বাটার সসের কথা। নামটি শুনতে একটু খটমট হলেও খেতে কিন্তু দারুণ মোলায়েম। একবার খেলে আপনি ভক্ত হয়ে যাবেনই। বাড়িতে এটি তৈরি করা খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক ফিশ উইথ লেমন বাটার সস তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

ভেটকি/তিলাপিয়া মাছের ফিলে- ২৫০ গ্রাম

বাটার- ৪ টেবিল চামচ

লেবুর রস- অর্ধেকটা

রসুন কুচি- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- সামান্য

পার্সলে পাতা কুচি- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে মুছে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে। এরপর একটি প্যানে বাটার গরম করে তাতে মাছের টুকরাগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে। এবার সেই বাটারেই রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার তাতে সামান্য পানি, গোলমরিচ গুঁড়া ও লেবুর রস দিয়ে অল্প সময় ফুটিয়ে নিতে হবে। ঘন হয়ে এলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে ২-১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাত, পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন।