নিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

2 drug dealers arrested
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ মে ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ মে ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন
নিয়ামতপুরে  ১২০টি  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে  ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুড়িহারী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন  মো. মিঠু মন্ডল(৩৮)।  বাবার নাম  মো. খলিলুর রহমান মন্ডল। বাড়ি মান্দা উপজেলার চকগোপাল গ্রামে।  অন্যজন হলেন একই উপজেলার নারাডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলাম(৩৯)। বাবার নাম মৃত আ. রহিম।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার তরিকুল ইসলামের  নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম  মুড়িহারী গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে  ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক   জিজ্ঞাসাবাদে তাঁরা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, গতকাল (শুক্রবার ) দুপুরে  দুই মাদক কারবারিকে ১২০টি 

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।