নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Drug dealer arrested with 200 liters of liquor
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৪ জুন ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৪ জুন ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে  ২০০ লিটার চোলাই মদসহ  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাহাদুরপুর  ইউনিয়নের বদলপুর (লটকুড়ি) গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুমন বাসকি(৩৫)। বাবার নাম কালু বাসকি। বাড়ি উপজেলার বদলপুর (লটকুড়ি) গ্রামে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের  নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বাহাদুরপুর  ইউনিয়নের (বদলপুর) লটকুড়ি গ্রামে মাদক বিরোধী  অভিযান পরিচালনা করে।  এসময় সুমন বাসকির বাড়ি থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, গতকাল (মঙ্গলবার ) বিকেলে ২০০ লিটার চোলাই মদসহ এক  মাদক কারবারিকে   গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার  দেখিয়ে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।