৩৭০ পিস ইয়াবাসহ আটক ১

1 arrested with 370 pieces of Yaba
নিজস্ব প্রতিনিধি :- ৩০ জুন ২০২৬ ১০:০১ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিনিধি :- ৩০ জুন ২০২৬ ১০:০১ অপরাহ্ন
৩৭০ পিস ইয়াবাসহ আটক ১
রাজশাহীর মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে ট্রাফিক পুলিশ।

রাজশাহীর মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার(৩০জুন) দুপুরে উপজেলার কেশরহাট কালিতলা নামক স্থানে তাকে আটক করে।

আটক কৃতের নাম তৌকির, সে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, কেশরহাট এলাকায় মহাসড়কে ট্রাফিক পুলিশ চেকপোস্ট পরিচালনা করার সময়, রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির চেষ্টা করেন। এসময় আটক মোটরসাইকেল আরোহী পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে ধাওয়া করে এবং স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে আটক করে। পরে তার শরির তল্লাশী করে  ইয়াবা গুলো পাওয়া যায়।