‘মাস্টার শুক্কুর’ গ্রেফতার

'Master Sukkur' arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ জুলাই ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ জুলাই ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন
‘মাস্টার শুক্কুর’ গ্রেফতার
‘মাস্টার শুক্কুর’ গ্রেফতার

‘রূখে দাঁড়াও অন্যায়-অবিচারে, আমরা আছি জনগণের দ্বারে’— এই মূলমন্ত্রে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র‌্যাব-১৫ সর্বদা কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রেখেছে।

​এরই ধারাবাহিকতায় সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি সফল অভিযান পরিচালনা করেছে। ​গতকাল রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় ঝটিকা অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২ এর মোহাম্মদ ইলিয়াসের ছেলে মাস্টার শুক্কুর আলম (৩৮) গ্রেফতার হয়েছে।

​গ্রেফতার মাস্টার শুক্কুর উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারি ছিল।

মাস্টার শুক্কুর দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপনে ছিল।

​গ্রেফতার পরবর্তী মাস্টার শুক্কুরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।