তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Drug dealer arrested
তানোর (রাজশাহী) প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন আইন-আদালত
তানোর (রাজশাহী) প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন
তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো.ইয়ামিন সরকার কে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো.ইয়ামিন সরকার কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) মুন্ডুমালা এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

এছাড়া নিয়মিত মামলায় মো. হাতেম আলী  এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাকিল আহমেদ ও সাদ্দাম কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।