বিশৃঙ্খলার আশঙ্কায় বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ আটক ৩

3 arrested including Mahdi
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
বিশৃঙ্খলার আশঙ্কায় বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ আটক ৩
--সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও গ্যাসের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।


সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মির্জা সুমন ও রাকিব।


পুলিশ জানায়, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে এ কর্মসূচির জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা ঘটনাস্থলে জড়ো হলে সেখান থেকে তিনজনকে আটক করা হয়।


আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।