গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

Seminar on Drug-Free Educational Institutions, Safe Future
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৯ আগস্ট ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৯ আগস্ট ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত আয়োজন করেন।আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। স্বাগত বক্তব্য দেন রূপসী বাংলা টিভি রিপোর্টার শাহারিয়া শাহাদাৎ। 



অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, সাবেক কমিশনার তাজামুল হক তাজেলসহ অন্যরা। মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গু করে, পরিবারে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে ১০ জন শিক্ষার্থী বিজয় লাভ করেন এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান।