ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন তাসকিন

IPL
অনলাইন ডেস্ক: ০৯ মে ২০২৪ ০২:৩২ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক: ০৯ মে ২০২৪ ০২:৩২ অপরাহ্ন
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন তাসকিন
.....সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলতে পারতেন তাসকিন আহমেদ। নিলামের শুরুতে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির মুখে নিলামের আগেই নাম সরিয়ে নেন তাসকিন। এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল বলা যায়।

যদিও পরে চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন আইপিএল খেলতে না পেরে কোনো আফসোস নেই, শুধু দোয়া চাইলেন। টাইগার এই পেসার বলেন, যে জিনিসটা চলে গেছে, সেটা বলে...ইনশাআল্লাহ সামনে খেলব। হয়তো ভবিষ্যৎ খেলব। আফসোস নেই কোনো।