অবশেষে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। অবশেষে এই জুটিকে থামালেন সাকিব আল হাসান।
লক্ষ্য তাাড়া করার ম্যাচে জিম্বাবুয়ের হয়ে ওপেনিংয়ে নামেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ব্রায়ান বেনেট। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ব্রায়ান বেনেটের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ ওভোরেই ৩৮ রান তুলে নেয় সফরকারীরা।
এরপরেই ওভারেই এসেই এই জুটিকে থামান সাকিব আল হাসান। সাকিবের শিকার হয়ে ৭ বেল ১ রান করে সাজঘরে ফিরে যান তাদিওয়ানাশে মারুমানি। তার বিদায়ে ৩৮ রানে প্রথম উইকেট হারালো সফরকারীরা।
এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামেজিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আজও ব্যর্থতায় মোড়া ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।
এরপর সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও, অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করেন রিয়াদ।
শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। জাকের আলি অনিক ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।
বিবিএন-এসডি