কুকুরের কামড়ে যুবকের মৃত্যু

A young man died after being bitten by a dog
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৪ ০৪:৪৬ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৪ ০৪:৪৬ পূর্বাহ্ন
কুকুরের কামড়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহে কুকুরের কামড়ে যুবকের মৃত্যু।....সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে একদল পাগলা কুকুরের কামড়ে ইজাজুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) ভোরে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।

নান্দাইল মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ইজাজুল ইসলামের মা-বাবা কেউ নেই। তিনি বিয়ে করেননি। পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি এসিআই কোম্পানির মালামাল কেনা-বেচা করতেন।

তিনি আরও বলেন, ইজাজুল ইসলাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। আজ ভোরে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে পেটের নাড়িভুঁড়ি বের করে ফেলে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এ সময় একজন নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরগুলো চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুল মারা যান। মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।