কক্সবাজার জেলা কালেক্টরেট-চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Helali is the president and Nazmul is the secretary
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ মে ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ মে ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা কালেক্টরেট-চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
হেলালী সভাপতি ও নাজমুল সম্পাদক

উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলা কালেক্টরেট-চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আবদুল হক হেলালী সভাপতি ও নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সমিতির কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী চাকা প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হক হেলালি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের নাসির উদ্দিন পেয়েছেন ৪৯ ভোট।

চেয়ার প্রতীকে সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাইসাইকেল প্রতীকের আব্দুল মালেক পেয়েছেন ৪৮ ভোট।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি সমিতির অগ্রগতি এবং নির্বাচিতদের সার্বিক সফলতা কামনা করেন। 

উল্লেখ্য, সমিতির মোট ভোটার ছিলো ১৩৮ জন। তারমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩৩ জন। ভোটার উপস্থিতি এবং নির্বাচন ব্যবস্থাপনা সবমিলে শান্তিপূর্ণ হয়েছে।