ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত

Two young riders were killed
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৪ ০৫:০০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৪ ০৫:০০ পূর্বাহ্ন
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন।....সংগৃহতি ছবি

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়ার মাতামুহুরী ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে আবদুল্লাহ (২০) ও একই এলাকার মো. জিয়াউদ্দিনের ছেলে মো. মোস্তফা (২১)।

সোমবার (২০ মে) চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (পুলিশ পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চকরিয়া থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু বাজারে যাচ্ছিলেন। চকরিয়ার মাতামুহুরী ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে ট্রাকটি পালিয়ে যায়।

ওসি মাহবুবুল হক ভূঁইয়া বলেন, রাতে দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হন। প্রথমে ট্রাকটিকে চিহ্নিত করতে পারিনি। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আজ সোমবার দুপুরে ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।