আগামী বছর থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা

Rabi's admission test will be held at the regional center
অনলাইন ডেস্ক ৩১ মে ২০২৪ ০১:২৫ পূর্বাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ৩১ মে ২০২৪ ০১:২৫ পূর্বাহ্ন
আগামী বছর থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা
আগামী বছর থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্রে আপাতত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই কেন্দ্রের সংখ্যা আরও বাড়তে পারে। সেই সঙ্গে এ বছর থেকে আসন ফাঁকা থাকা সাপেক্ষে থাকবে নিয়মিত স্নাতকোত্তরে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত  বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা।  সবার দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা বিষয়টি আলোচনা করি। সেখানে রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনবোধে আরও কয়েকটি কেন্দ্র বাড়ানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, আগামী বছর থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দেশের চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাস্টার্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে।