খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

Khaleda Zia
অনলাইন ডেস্ক ০৩ আগস্ট ২০২৪ ০৩:১৪ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৩ আগস্ট ২০২৪ ০৩:১৪ পূর্বাহ্ন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ...ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন দুইবার করে তাকে পর্যবেক্ষণ করছেন।

শুক্রবার (০২ আগস্ট) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ৮ জুলাই ভোর ৪টা ৪৫ মিনিট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।