নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত

A mass meeting of students was held at Natore
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৪ ০৬:১৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৪ ০৬:১৩ পূর্বাহ্ন
নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত
নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ --- ছবি: সংগৃহীত।

নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশ থেকে বৈষম্যবিরোধী যে ছাত্র কমিটি গঠন করা হয়েছিল তা বিলুপ্ত ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন অন্যতম সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ, আন্দোলনে আহত রাহীসহ শিক্ষার্থীদের অন্য সমন্বয়করা। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ও নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। নাজমুল হাসান তার বক্তব্যে শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেই সঙ্গে বর্তমানে যেসব কর্মকাণ্ডে তারা জড়িত সেসব পরিচালনা করার সময় মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করার অনুরোধ জানান।

সভায় অন্যান্য বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।