ইনু-পলক-দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ

Order to send 7 people to jail
অনলাইন ডেস্ক : ২২ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ২২ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ন
ইনু-পলক-দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ
দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত.....সংগৃহীত ছবি

জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তেজগাঁও থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর)  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি সাকিল আহমেদ ও ফারজানা রুপা।