ফের সোনার দাম বাড়ল॥ ভরি দেড় লাখ ছুঁইছুঁই

The price of gold rose
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৯ অক্টোবর ২০২৪ ০৯:৫১ অপরাহ্ন অর্থনীতি
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৯ অক্টোবর ২০২৪ ০৯:৫১ অপরাহ্ন
ফের সোনার দাম বাড়ল॥ ভরি দেড় লাখ ছুঁইছুঁই
___প্রতীকী ছবি

 

দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন থেকে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। 

শনিবার (১৯ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২০ অক্টোবর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।


নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।


এর আগে, সবশেষ গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। তবে ওই মাসে টানা চার দফা সোনার দাম বাড়ানো হয়।