সিজনাল বার্ড যেনো দলের ভেতর প্রবেশ করতে না পারে॥ যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

46th founding anniversary of Yuva Dal
নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৪ ০৭:১৪ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৪ ০৭:১৪ অপরাহ্ন
সিজনাল বার্ড যেনো দলের ভেতর প্রবেশ করতে না পারে॥ যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা
রাজশাহীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


রবিবার (২৭ অক্টোবর) রাজশাহীতে পালিত হলো জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প। জেলার মোট ২৩টি ইউনিট থেকে আসা কয়েকশ নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদেন। বেলা ১২টা থেকে সন্ধ্যা অবদি চলে রক্তদান কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের পাঁয়তারা করছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে।  তিনি আরো বলেন, জুলাই ট্র্যাজেডিতে খুনি হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাক হত্যা করেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে আওয়ামী সরকার প্রায় দেড় লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যারের দাবী জানানা তিনি। বক্তব্য শেষে তিনি রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।
ড্যাব রাজশাহী মহানগর সভাপতি ডা. ওয়াসিম হোসেন তার নিজ বক্তব্যে বলেন, আমাদেরকে একটু ধৈর্য্যশীল হতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেবে সেই মোতাবেক দল ও দেশের জন্য সেটি পালন করতে হবে। একটি দল নিজেদের কর্মী ও ভোটার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নানাধরণের তৎপরতা চালাচ্ছে। তাই ‘সিজনাল বার্ড’ কে দলে প্রবেশ করতে দেয়া হবে না। চোঁখ কান খোলা রাখবেন। যেনো সিজনাল বার্ডরা দলে অনুপ্রবেশ না করতে পারে। কেউ কারো দ্বারা প্ররোচিত হবেনা।  
রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, তোয়ায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, ড্যাব রাজশাহী মহানগরের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ ও ডা. তৈবুর রহমান। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।