ক‌্যা‌পিটাল গেইনে কর স্থগিতসহ লেনেদেনে কর কমানোর দাবি ডিবিএর

DBA demands tax reduction in Leneden
অনলাইন ডেস্ক : ৩০ অক্টোবর ২০২৪ ০২:৫৩ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ৩০ অক্টোবর ২০২৪ ০২:৫৩ অপরাহ্ন
ক‌্যা‌পিটাল গেইনে কর স্থগিতসহ লেনেদেনে কর কমানোর দাবি ডিবিএর
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।......সংগৃহীত ছবি

 


পুঁজিবাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে ক‌্যা‌পিটাল গেইন বা মূলধনী মুনাফা উপর বিদ্যমান কর স্থগিত করা এবং সিকিউরিটিজ লেনেদেনের উপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানিয়েছে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (৩০ অক্টোবর) ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বরাবর পাঠানো হয়েছে।
একই সঙ্গে বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকেও অবহিত করা হয়েছে।
চিঠিতে ডিবিএ জানিয়েছে, পুঁজিবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিবিএ প্রতিষ্ঠার শুরু থেকে বাংলাদেশ পুঁজিবাজারের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই, সিডিবিএল, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যবসায়ীক সংগঠনের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। পুঁজিবাজারে ইতিবাচক কর্মকাণ্ডের দরুন ডিবিএ ইতিমধ্যে আন্তর্জাতিক সংগঠন এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ)-এর সদস্যপদ লাভ করেছে এবং আন্তর্জাতিক মহলে স্থান করে নিয়েছে। বাংলাদেশ পুঁজিবাজার গত কয়েক বছর ধরে কঠিন সময় পার করছে। কোভিড-১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও দেশি বিদেশি নানান ঘটনার নেতিবাচক প্রভাব পুঁজিবাজারকে অস্থির করে দিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মাঝে শেয়ার দরে দু’দফায় ফ্লোর প্রাইস আরোপসহ বেশকিছু সিদ্ধান্ত বাজারের শৃংখলা ও স্বাভাবিক কার্যক্রমকে নষ্ট করে দিয়েছে এবং বাজারের পতন দীর্ঘায়িত করেছে। এই দীর্ঘ পতনের ফলে দেশি বিদেশি বহু বিনিয়োগকারী আস্থা হারিয়ে বাজার থেকে পুঁজি তুলে নিয়েছে।