কমেছে কাঁচামরিচ,সবজির দাম, কেজি  কত

Price of vegetables
অনলাইন ডেস্ক : ৩১ অক্টোবর ২০২৪ ০১:১২ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ৩১ অক্টোবর ২০২৪ ০১:১২ অপরাহ্ন
কমেছে কাঁচামরিচ,সবজির দাম, কেজি  কত
কমেছে কাঁচামরিচ,সবজির দাম......সংগৃহীত ছবি

 


এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম আড়াইগুণ কমে প্রতি কেজি দাঁড়িয়েছে ১০০ টাকার মধ্যে। সরবরাহ বাড়ায় পাবনায় কাঁচামরিচের দাম কমেছে।  
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনা শহরের বড় বাজারের চিত্র এটি। 
বিক্রেতারা জানান, মাঝে কিছু সময় কাঁচামরিচ ও সবজির বাজার ব্যাপক অস্থিতিশীল ছিলো। কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে অতিরিক্ত কথা বলতে হতো। তবে এখন কাচা বাজারে খানেকটা স্বস্তি নেমেছে। চাষিদের মরিচ বাজারে আসছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থানীয় চাহিদা মিটছে। ফলে ৩৫০ টাকার কাঁচামরিচ এখন ১০০ টাকায় নেমেছে। তবে বছরের শেষের দিকে কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় পেঁয়াজের বাজার একটু বেশি। খুচরা বাজারে প্রতি কেজি ১৩৫-১৪০। আমদানি পেঁয়াজ ১০০-১১০ টাকা। গত কয়েকদিন ১৫০-১৬০ টাকায়ও বিক্রি হয়েছে।
 দেখা গেছে, শীতকালীন সবজি ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, শিম ১২০-১৩০, বেগুন ৫০-৬০ ও বরবটি ৬০-৭০ টাকা। এছাড়া পটল ৩৫-৪৫, ঝিঙে ৩৫-৪০, পেঁপে ২৮-৩০, মিষ্টিকুমড়া ৩৫-৪০, লাউ ৩৫-৪০, মুখি কচু ৭৫ ও আলু ১২০ -১৩০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা একজন ক্রেতা বলেন, মরিচের দাম বেশ কমেছে। সবজির দামও কিছুটা কমেছে, যদিও এটিও বেশি। কিন্তু এখন আবার শুরু হয়েছে পেঁয়াজে। মোট পেঁয়াজের সবচেয়ে বড় অংশ হয় পাবনায়। অথচ আমাদের ১৫০-১৬০ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে। ডিম-মরিচ নিয়ে খেলা শেষ হলো, এখন নেমেছে পেঁয়াজের মাঠে। দেশের বাজারে ব্যবসায়ীদের খেলা শেষ হয় না।