রাজশাহী মহানগর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন
Formation of various ward committees of women's parties
জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সমুহ মহানগর মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। সাংগঠনিক ২নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী হলেন, রুনা খাতুন, সাধারণসম্পাদক মুসতিকা মুজিজা ও সাংগঠনিক সম্পাদক হলেন চম্মা বেগম।
৩নং ওয়ার্ড মহিলা দলের কমিটির সভানেত্রী হলেন, মোরশেদা খানম, সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত নিনা ও সাংগঠকি সম্পাদক শ্যামলী বেগম। ২৪নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী হলেন, প্রিয়া খাতুন, সাধারণ সম্পাদক ইভা ও সাংগঠনিক সম্পাদক ঝর্না বেগম এবং ২৬নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী হলেন, আসমা বেগম উর্মি, সাধারণ সম্পাদক স্বাধীনা বেগম ও সাংগঠনিক সম্পাদক মুসলিমা আকতার বেলী। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে মহানগর কমিটির নিকট জমা দিতে বলা হয়েছে।