সোনার দাম কমলো

gold price
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ১২:৪৯ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ১২:৪৯ অপরাহ্ন
সোনার দাম কমলো
মার্কিন নির্বাচনের প্রভাব ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে বলে জানা।.....সংগৃহীত ছবি

অতীতের সব রেকর্ড ভেঙে গত ৩০ অক্টোবর বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৭৭ ডলার ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি করে। এবার সেই দাম কিছুটা কমেছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত স্পট মার্কেটে সোনার  দাম অবস্থান করছিল ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলারে।

মার্কিন নির্বাচনের প্রভাব ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে বলে জানা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে, বিশ্ববাজারে সোনার  দাম কমেছে, এতে যেকোনো সময় প্রতি আউন্স সোনার  কমতে পারে। বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।