ভুল করেও খুঁজোনা মোরে....

Social worker Salehuddin Baby
ওয়ালিউর রহমান বাবু ০৩ নভেম্বর ২০২৪ ০২:১৩ অপরাহ্ন মতামত
ওয়ালিউর রহমান বাবু ০৩ নভেম্বর ২০২৪ ০২:১৩ অপরাহ্ন
ভুল করেও খুঁজোনা মোরে....
সমাজসেবী সালেহউদ্দিন বেবী।

রাজনৈতিক ব্যক্তিত্ব, উপস্থাপক, লেখক, নাট্যকার, নাট্যশিল্পী, কবি, গীতিকার, সংগঠক, সমাজসেবী সালেহউদ্দিন বেবীর ১৯ তম মৃত্যু বার্ষিকী ৩ নভেম্বর রবিবার। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠকের জন্য লেখাটি উপস্থাপন করা হল। 

তার সাথে আমার ঘনিষ্ঠতা হয় রাজশাহী কলেজের একটি আয়োজনে । দুইজনে খুব কাছের হয়ে গেলাম। চাচা দেশবরেন্য জাতীয় পুরুষ্কার প্রাপ্ত গীতিকার, বীর মুক্তিযোদ্ধা, নাট্য ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতারের কণ্ঠ সৈনিক মোস্তাফিজুর রহমান গামার সংস্পর্শে তার সাহিত্য সংস্কৃতিক অঙ্গনে প্রবেশ। বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করে সকলের দৃষ্টি কেড়ে নিয়ে, যোগ্যতা ও নিজ চেষ্ঠায় সারা দেশে অল্পদিনেই সুবক্তা, উপস্থাপকের পরিচিতি পেয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধাকালীন জেড ফোর্সের কমান্ডার, সেক্টর কমান্ডার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাগো দল গঠন করলে সে এর সাথে যুক্ত হয়ে ভুমিকা রাখে। পরবর্তীতে বিএনপির সাথে অতোপ্রত ভাবে জড়িয়ে যায়। একটি বিশেষ দলের রাজনীতি করলেও অধিকার আদায়ের সংগ্রামে সবসময় সোচ্চার ছিল। রাজনীতির বাইরে ছিল তার আলাদা জগৎ। সেটি হল সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন। তার জনপ্রিয়তার কমতি ছিল না। অল্প দিনেই সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় কর্মী হয়ে উঠলেও দল মত নিবিশেষে সকলের সাথে  তার হৃদতা থেকে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য এবং অনেকগুলি সামাজিক সংস্কৃতিক সংগঠনের সাথে তার নিবিড়তা ছিল। “অবকাশ” সংগঠনটি ছিল তার। তার চলাফেরা সবকিছু ছিল খুবই সাধারন। নিজের প্রতি তেমন খেয়াল না রাখলেও অন্যের উপকার করতে সবসময়  সচেষ্ট ছিল। লেখালিখি ছিল তার প্রতিদিনের অভ্যাস, বেশ কয়েকটি বই লিখে।

মুক্তিযুদ্ধ ছাড়াও নানা কাহিনী নিয়ে নাটক, গীতি আলেখ্য রচনা করে। বেতারের সাথে তার সম্পৃক্ততা ছিল। নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা পরিবার, শহিদ পরিবারের সদস্য পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করতো। রাজনৈতিক এক দলনেত্রী জনসভায় তার নাম উল্লেখ করে বলেন বেবীর মত নেতার প্রয়োজন। এ কথাটি অনেকের মনে নাও থাকতে পারে। সেই নেত্রী কেন তার কথা বলেন আমার তা জানা নেই। হয়তো তার যোগ্যতা গুন বা পরিবারটির প্রতি শ্রদ্ধা রেখে একথা বলেন। তিনি তার দলনেত্রীরও প্রিয় একজন হলেও সকলের কাছে আপন হয়ে থেকেছে। অভিমান করে রাজনৈতিক কর্মকান্ড থেকে সরে গেলে অন্যদের অনুরোধে আবার ফিরে। 

শিশুদের ভালবাসতো। তরুন যুবকরা তার কর্মকান্ডে অনুপ্রানিত হতো। এক সন্ধায় আলাপচারিতার সময় রাজশাহী শিশু একাডেমীর মাঠে শিশুদের অনুষ্ঠান করার জন্য মঞ্চের প্রস্তাব দিলে খুশি হয়ে সময় দেয় দুই দিনের। দুই দিন পর সেখানে গিয়ে দেখি প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখার্জি ও তিনি মঞ্চের বিষয়টি নিয়ে ব্যস্ত। জানায় প্রস্তাবটি পাশ হয়ে গেছে। দুইদিন পর আবার গিয়ে দেখি কাজ শুরু হয়ে গেছে। ফটো সাংবাদিক তোতা নিজেই কাদামাটি পানি সরাচ্ছে। মঞ্চটি তৈরি হয়ে গেলে শিশুরা অনুষ্ঠান করে অনেক খুশি হয়। সালটা ২০০৫ অসুস্থ হয়ে পড়ে। এক বিকেলে শিশু একাডেমিতে পরিবেশ নিয়ে কথা বলার সময় দরজার দিকে চোখ পরতেই দেখি চোখে কালো সানগ্লাস, আর একজনের সহযোগীতায় সেখানে এল। বাধা নিষেধ উপেক্ষা করে মঞ্চে উঠে আগের মতোই কথা বলে। আরো অসুস্থ হয়ে গিয়ে লিখে  “ভুল করেও খুজোনা মোরে................”।

ঢাকা এরপর দেশের বাইরে, চলে গেল কোমায়। কিছুটা উন্নতি হলে ঢাকায় আনা হয় কিন্তু ৩ নভেম্বর ঈদের রাতে তাকে চির বিদায় নিতে হল। 

“এমনতো কথা ছিল না

কথা ছিল তুমি লিখবে 

সোনামনিদের জন্য গান গল্প কবিতা 

মায়ের কোলে মাথা রেখে তোমার লেখা

গান গল্প কবিতা শুনে ওরা দেখবে নতুন এক সকাল

সেই তুমিই হয়ে গেলে গান গল্প কবিতা”

৪ নভেম্বর ঈদের দিন জুম্মার নামাজের পর দলীয় পতাকায় ঢেকে তাকে সাহেব বাজার জিরো পয়েন্টে আনার পর শ্রদ্ধা জানান উপাচার্য, মেয়র, সাবেক মেয়র, সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, শিক্ষাবিদ, আইনজীবি, লেখক, সাংবাদিক, পেশাজীবি, সাহিত্য, সাস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতা, সমর্থক সহ সর্ব স্তরের মানুষ। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিষ্টার আমিনুল হক বলেন, “ ভেবেছিলাম বেবী জেগে উঠবে” সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন “মূল্যবান ব্যক্তিত্ব কে হারালাম”। সালেহউদ্দিন বেবীর ভাই বীর মুক্তিযোদ্ধা বাবলা বলেন, “বেবী ছিল এ মাটি ও মানুষের বেবী”। তার অন্তিম যাত্রায় বারবার যেন শুনতে পাচ্ছিলাম তার লেখা ও কণ্ঠ  

“রেসকোর্স এর উত্তাল তরঙ্গ 

কালুরঘাট বেতারের দীপ্ত ঘোষনা

প্রস্তুত, স্বাধীনতা”।

মহিষবাথান গোরস্তানে ওয়ার্কাস পাটির নেতা ফজলে হোসেন বাদশা বলেন “আমাদের স্বপ্ন শেষ হয়ে গেল ও ছিল মুক্তিযুদ্ধে অবদান রাখা পরিবারের সন্তান, শহিদ পরিবারের সদস্য” ।

দাবি রাজশাহী শিশু একাডেমী মাঠের মঞ্চটি করতে সালেহউদ্দিন বেবীর ভুমিকা ও পরিশ্রম ছিল তাই মঞ্চটি তার নামে নামকরণ করা হোক। শিশু একাডেমীর সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখার্জির কথা বেবী ছিল ব্যতিক্রম ব্যক্তিত্ব, আমরা তাকে সেভাবে মূল্যায়ন করিনি। রাজশাহীর “সাপ্তাহিক দুনিয়ায় তাকে নিয়ে লেখাগুলি পাঠক সমাজের কাছে গ্রহন যোগ্য হয়েছিল।

লেখকঃ সাংস্কৃতিক কর্মী রাজশাহী।