ইসি গঠনে প্রথম বৈঠকে বসছে সার্চ কমিটি

The search committee is sitting in the first meeting to form the EC
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ন
ইসি গঠনে প্রথম বৈঠকে বসছে সার্চ কমিটি
......সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন গঠন করতে সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিদের খুঁজে নাম সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি প্রথম বৈঠকে বসতে যাচ্ছে। বিকালে সুপ্রিম কোর্টে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।

জানা গেছে, সার্চ কমিটির কাছে প্রাধান্য পাবে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তি। যারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। যাদের সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে এমন ব্যক্তিদেরই খুঁজে নেবে সার্চ কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির প্রথম বৈঠকে বসতে যাচ্ছে। আজ রবিবার বিকেলে সুপ্রিম কোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানিয়েছে, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি সুপ্রিম কোর্টে বৈঠকে বসবে। বৈঠকে সার্চ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

২৯ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্ব পায় সার্চ কমিটি। দায়িত্ব পাওয়ার পর এটি হবে তাদের প্রথম বৈঠক। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।