সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে
বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে maintenance. এই কাজের অংশ হিসেবে RUNWAY LIGHTING SYSTEM MAINTENANCE কার্যক্রম।
আগামী ৮ই নভেম্বর (দিবা গত রাত) থেকে ১৪ই নভেম্বর (দিবা গত রাত) অর্থাৎ এই ০৭ দিন রাত ০১:০০ ঘটিকা (স্থানীয় সময়) থেকে ভোর ৪:৩০ ঘটিকা (স্থানীয় সময়) পর্যন্ত অর্থাৎ এই ৩ ঘন্টা ৩০ মিনিট চলমান থাকবে।
এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই নোটাম জারি করা হয়েছে।
এই মেরামতকালীন সময়ে বিমানবন্দরের সকল ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সম্মানিত যাত্রীদেরকে তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হবার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০ তে কল করা যেতে পারে।
সম্মানিত যাত্রীদের যাত্রা নির্ভিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সর্বদা বদ্ধপরিকর!