আবারো সোনার দাম বাড়ল

gold price
অনলাইন ডেস্ক : ২১ নভেম্বর ২০২৪ ০৮:৫৪ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ২১ নভেম্বর ২০২৪ ০৮:৫৪ অপরাহ্ন
আবারো সোনার দাম বাড়ল
সোনার গহনা। .......সংগৃহীত ছবি

দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনা কিনতে খরচ হবে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। 

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৯০১ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর আর এক দফা সোনার দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালোমানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় দুই হাজার ৯৪০ টাকা। ফলে দুই দফায় প্রতি ভরি সোনার দাম বাড়লো চার হাজার ৯৩৪ টাকা।