গণমাধ্যম থেকে আমরা সমালোচনা চাই
গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা শিবিরের অগ্রযাত্রা আরও গতিশীল করবে। তাই গণমাধ্যম এবং সাংবাদিকদের থেকে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করে বলে জানান চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।
আজ শনিবার নগরের চন্দনপুরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অফিসে আরইসরা ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীরা চাকরি বা কোনো প্রতিষ্ঠানের দায়ে নয়, বিবেকের দায়ে কাজ করবেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে কারো ভিন্নমত নেই।
তিনি বলেন, অন্য ছাত্র সংগঠনগুলো নানা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। শিবির নিয়ে ক্রমাগত অপপ্রচারের ফলে অনেকের মনে কিছু নেতিবাচক ধারণা জন্মেছে। তাই সকলের প্রতি আমাদের আহ্বান বিভ্রান্ত না হয়ে শিবির সম্পর্কে জানুন।
এসময় ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ, প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ ও প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশ উপস্থিত ছিলেন।