লন্ডনে তারেক রহমান ও ফখরুল

নির্বাচনী রোডম্যাপসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা

Tareq Rahman and Fakhrul in London
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ন রাজনীতি
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ন
নির্বাচনী রোডম্যাপসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা
তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে। আর এই বৈঠকে নির্বাচনী রোডম্যাপসহ আরো বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হবে। 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিএনপির নেতারা। আর এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন মির্জা ফখরুল ইসলাম।

জানা গেছে, দুই শীর্ষ নেতার বৈঠকে অর্ন্তর্বতী সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার অধিকতর প্রচারণা ও কার্যকর করা, দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে নির্বাচনের জন্য আন্দোলনে নামতে পারি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বিএনপি মনে করে যতো দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত অন্তর্বর্তী সরকারের।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে  ঠিত হয় অন্তর্বর্তী সরকার।