২৫ ডিসেম্বর কি আসলেই যিশু খ্রিষ্টের জন্মদিন

Jesus Christ's birthday
অনলাইন ডেস্ক : ২৪ ডিসেম্বর ২০২৪ ০৪:০৭ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক : ২৪ ডিসেম্বর ২০২৪ ০৪:০৭ অপরাহ্ন
২৫ ডিসেম্বর কি আসলেই যিশু খ্রিষ্টের জন্মদিন
২৫ শে ডিসেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস।

২৫ শে ডিসেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। বহু সংস্থার মতে বড়দিন বা ক্রিসমাস হচ্ছে  যিশু খ্রিস্টের জন্মদিনের উৎসব। কিন্তু আসলেই কি যিশুখ্রিস্টের জন্ম ২৫ শে ডিসেম্বর হয়েছিল? একাধিক সংস্থার, একাধিক গবেষণা বলছে ভিন্ন কথা চলুন জেনে নেই। যিশু খ্রিস্টের জন্ম আসলে কবে।

খ্রিস্টান ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীরাও যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে। যদিও মুসলিমরা আরবি নাম ঈসা(আঃ) ব্যবহার করে থাকে। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্যমতে ঈসা (আঃ) বা যিশু ছিলেন বনি ইসরাঈল বংশের শেষ নবী। তাকে আল্লাহ তা'আলা আসমানি কিতাব ইঞ্জিল দান করেন এবং একসময় তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কেয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন মুসলিমদের বিশ্বাস। মুসা(আঃ) কে দেয়া ইঞ্জিলের পরিবর্তিত রূপ হচ্ছে বর্তমান বাইবেল। কিন্তু বাইবেলের কোথাও যিশুখ্রিস্টের জন্মের তারিখ উল্লেখ নেই। এমনকি তার জন্মের সাল উল্লেখ নেই। তবে বহু খ্রিস্টান চার্চ ও ঐতিহাসিকদের গবেষণা থেকে এতটুকু জানা যায় যে, তার জন্ম সময়টা ছিল খ্রিস্টপূর্ব ৬ থেকে ৪ অব্দের মধ্যে। তাহলে ২৫ ডিসেম্বর কেন পালিত হয় যিশুখ্রিস্টের জন্মদিন?

লাইফ সাইন্সের একটি প্রতিবেদন মতে যদিও বিশ্বজুড়ে পালিত হয় ২৫শে ডিসেম্বর যীশুর জন্মদিন কিন্তু অধিকাংশ খ্রিস্টীয় ধর্মীয় গুরু এটা স্বীকার করেছেন যে ঐদিন যীশুর জন্মদিন না। বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণামতে ২৫শে ডিসেম্বর ক্রিসমাস উৎসবের শুরু করেন রোমান ক্যাথলিক চার্চ। কারণ এই দিনে প্রাচীন রোমানদের চেট্যান দেবতার উৎসব ছিল অর্থাৎ ক্রিসমাস উৎসবটি শুরু করা হয় এক প্রাচীন মূর্তি পূজার উৎসব থেকে। আর এই কথাটি কোন মুসলিম গবেষকের না বরং খ্রিস্টীয় ধর্মাবলম্বী গবেষকরা বলছে। এছাড়াও মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে যিশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের কথা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১৮৭ বার উল্লেখ আছে। তাকে পবিত্র কুরআনে আল মাসিহ বলা হয়েছে।

বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণা পত্র, বই ও ধর্মীয় গ্রন্থে পর্যালোচনা করে ২০২১ সালের ১৯শে নভেম্বর লাইফ সাইন্সের প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে,যীশু খ্রিস্টের জন্ম ২৫ ডিসেম্বর না এবং তার জন্মের সঠিক তারিখটিও তারা জানে না। শুধু জানা গেছে সম্ভাব্য সময়কাল বিশ্বের প্রায় সব খ্রিস্টান সংস্থাগুলো স্বীকার করে নিলেও ২৫ শে ডিসেম্বরই পালিত হচ্ছে যীশু খ্রীষ্টের জন্মদিন।