প্রফেসর তরিকুল ইসলাম স্মৃতি পাঠাগারের উদ্বোধন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় উদ্বোধন করা হলো ‘প্রফেসর তরিকুল ইসলাম স্মৃতি পাঠাগার’। এ পাঠাগার নির্মাণ করে দেন ‘প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ’। রোববার দুপুর সাড়ে ১২টায় পাঠাগারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের আহ্বায়ক ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সদস্য সচিব সমাজসেবক শফিকুল আলম ভোতা, যুগ্ন আহ্বায়ক রফিক হাসান বাবলু, কোষাধ্যক্ষ শামসুল হক গানু, নির্বাহী সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আলমগীর স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যাপক শাহ্ আলম, অধ্যাপক মো. ইব্রাহীম, অধ্যাপক রজব আলী, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সদস্য ফারুক হোসেন, মোসা: রানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক হিতেন্দ্রনাথ সাহা, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু প্রমূখ।
এ উপলক্ষে নেচে গেয়ে ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয় শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত পাঠাগারের উদ্বোধন করেন অতিথিরা। পরে শিক্ষার্থীরা মনোরম পিটি-প্যারেড প্রদর্শন করে। শেষে বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা কোল ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।