আবারও বাড়ল স্বর্ণের দাম

gold price
অনলাইন ডেস্ক : ২৩ জানুয়ারি ২০২৫ ০২:৩১ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ২৩ জানুয়ারি ২০২৫ ০২:৩১ অপরাহ্ন
আবারও বাড়ল স্বর্ণের দাম
চলতি মাসে দ্বিতীয় বারের মতো দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। .....সংগৃহীত ছবি

চলতি মাসে দ্বিতীয় বারের মতো দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৯৮৩ টাকা।

এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকায়।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা।

ক্যাটাগরি অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, সোনা ও রুপার অলংকার কিনতে গেলে ক্রেতাকে নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি গুণতে হবে। অর্থাৎ এখন ক্রেতা ২২ ক্যারেট মানের এক ভরি সোনার অলংকার কিনতে গেলে লাগবে ১ লাখ ৫৬ হাজার ৯৮৩ টাকা (সোনার দাম এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা, ভ্যাট-৭ হাজার ৭১ টাকা এবং মজুরি ৮৪৮৬ টাকা)।

এর আগে গত ১৫ জানুয়ারি সোনার দাম কমিয়েছিল বাজুস। যা ১৬ জানুয়ারি কার্যকর হয়, ওই দামে এতদিন সোনা কেনা-বেচা হয়েছে। সেই হিসেবে বুধবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।