গোমস্তাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি অন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
"খেলায় তৃপ্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি অন্তঃ জেলা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত উক্ত খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি ও ৮নং আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম। বিভিন্ন জেলা আটটি দল নিয়ে গঠিত শুক্রবার বিকাল তিনটায় গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ফুটবল খেলায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংঘের আহবায়ক ইফতেখারুল আলম রনি। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২নং বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির ছাত্রদলের সাবেক
সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন, উপজেলা সাবেক ২নং যুগ্ন আহবায় কাহাফিল হক পনি, গোমস্তাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন তোতাসহ অন্যান্যরা উদ্বোধনী খেলায় নওগাঁ এস.আর.এফ.সি বনাম সিরাজগঞ্জ ফুটবল দল অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ ফুটবল দলকে ১-৩ গলে হারিয়ে নওগাঁ এস.আর.এফ.সি জয় লাভ করেন।