গোদাগাড়ীতে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ হয়েছে

Distribution of blankets
ছোটন সরদার ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে আদিবাসীদের  মাঝে কম্বল বিতরণ হয়েছে
গোদাগাড়ীতে আদিবাসী বয়স্ক ও বিধবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।......সংগৃহীত ছবি

গোদাগাড়ীতে আদিবাসী  বয়স্ক ও বিধবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় উপজেলার চৈতন্যপুরে আদিবাসী জনগোষ্ঠীর বয়স্ক ও বিধবাদের মাঝে ১১০টি কম্বল ও পাঁচটি তুলার লেপ বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণ করেন জনাব মেঃ আবুল হায়াত উপজেলা নির্বাহী অফিসার গোদাগাড়ী, ।

এসময় উপস্থিত ছিলেন  বিমল চন্দ্র রাজোয়াড় জাতীয়  আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রাজশাহী,রাজকুমার শাও নির্বাহী পরিচালক অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা,চিত্তরঞ্জন সরদার, উপদেষ্টা দিঘরী পরিষদ।