বর্ধিতসভা নিয়ে উত্তেজনা

জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির অর্ধেক নেতাই অবসরে, তবুও ধরে রাখতে চাচ্ছে নেতৃস্থানীয় পদ

Half of the Central Committee leaders of the Railway Workers and Workers Party are retired
নিজস্ব প্রতিবেদক: ২৫ জানুয়ারি ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৫ জানুয়ারি ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ন
জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির অর্ধেক নেতাই অবসরে,  তবুও ধরে রাখতে চাচ্ছে নেতৃস্থানীয় পদ
বাংলাদেশ জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীস্থ পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৫ জানুয়ারি) এই বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সকলেই উপস্থিত ছিলেন। এছাড়াও সমস্ত দেশের ৭৮টি শাখার সাধারণ সদস্য ও নেতাকর্মীরাও উক্ত সভাতে উপস্থিত ছিলেন। তবে, মিটিংয়ের গোপনীয়তা রক্ষার জন্য মিটিংয়ের বিষয়বস্তু ও আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ সদস্যদের।

সভাস্থলে দেশের বিভিন্নস্থান থেকে আসা তরুণ নেতা-কর্মী ও সাধারণ সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হট্টগোল সৃষ্টি করেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, অবসরে থাকা ১৭ জন কর্মচারি ১১ বছর ধরে নিজেদের পদ আকড়ে ধরে আছেন। বিক্ষুদ্ধ কর্মচারি ও কমিটির সাধারণ সদস্যদের দেয়া তথ্য মতে, সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল দ্বি-বার্যিক নির্বাচন। ঐনির্বাচনের মাধ্যমে গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ১৭ জন পদধারি নেতা দশবছর আগেই গিয়েছেন অবসরে। অবসরে গিয়েও আজ অবদি ধরে রেখেছেন কমিটির পদ। তাদের মধ্যে অনেক নেতাই বিগত সময়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠণ শ্রমিকলীগের সঙ্গে আতাত করে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে কর্মচারিদের বদলির বিষয়ে কলকাঠি পরিচালনা করেছেন। বিগত দশ-এগারো বছরে এই কমিটির অনেক সিনিয়র নেতাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। 

ঢাকা জোনে কর্মরত ও কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ বলেন, ২০১৮ সালে কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সভা হয়েছিল। কিন্তু নিয়মানুযায়ী তিন মাস পর পর সাধারণ সভা আয়োজনের নিয়ম আছে। সর্বশেষ ঐসভাতে কোরাম পূর্ণ ছিলনা। তবুও কৌশলে সেটি বৈধ করা হয়। তারা নিজেদের মতো করে সভার আয়োজন করেছিল। দুইবছর পর পর কেন্দ্রীয় কমিটির সভা আয়োজনে বাধ্যবাধকতা থাকলেও সেটি অমান্য করা হয়েছে ছয় বছর ধরে।

শনিবারের (২৫ জানুয়ারি) সভাতে দেশের বিভিন্নকিন্তুস্থান থেকে আসা কর্মচারি ও কমিটির সাধারণ সদস্যরা জানান, কেন্দ্রীয় কমিটির নেতারা নিয়মানুযায়ী সভা আয়োজন করতোনা। তারা নিজেদের হাতেই কুক্ষিগত রেখেছিল কমিটির সার্বিক ক্ষমতা। জুনিয়র অনেক কর্মচারি ও অন্যান্য পদের জুনিয়র নেতারা কখনোই যেন দায়িত্বশীল পদপদবী কখনোই না পায় সে উদ্দেশ্যেই আজ অবদি কমিটির কোনপ্রকার নির্বাচন আয়োজন করেনি অবসরে যাওয়া নেতারা। রেলের অনেক কর্মচারি ও কমিটির সাধারণ সদস্য শ্রমিক দলের দাবি আদায়ের আন্দোলনে শরিক হবার জন্য অসংখ্য মামলা খেয়েছেন। অনেকেই আছেন যারা আট নয় বছর জেলও খেটেছেন। ঐসকল ত্যাগী নেতাকর্মীরা কখনোই যেন সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে না পারে সেই অসৎ অভিপ্রায় নিয়েই আজকের এই সভার আয়োজন করা হয়েছে বলে দাবি অধিকার বঞ্চিত নেতাকর্মীদের।

২০১৪ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত ৩৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের 'এএও/মেক' শাখার প্রাক্তন কর্মচারী রফিকুল ইসলাম। আর সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এম, আর মঞ্জুর (লোকো ইন্সপেক্টর/ সিএমই/পূর্ব দপ্তর-চট্রগ্ৰাম)। নির্বাচনের আগেই তিনি অবসরে গিয়েছিলেন। শ্রম আদালতের দেয়া একটি রায়ের প্রেক্ষিতে সভাপতি সহ যেসকল নেতারা অবসরে গিয়েছিলেন, তারা ঐকমিটির (সর্বশেষ কমিটি) বিভিন্ন পদে বহাল ছিলেন। কিন্তু কতদিন তারা নিজের পদে বহাল থাকবেন সেটা আদালতের রায়ে বলা হয়নি। যার কারনেই তারা এগারো বছর ধরে নিজ নিজ পদে বহাল ছিলেন। কিন্তু, এভাবে নির্বাচন ব্যতীরেকে আর কত বছর তারা পদপদবী ধরে রাখবেন সেটাই এখন প্রধান ইস্যু। একযুগ আগে অবসরে গিয়েও তারা যদি রেলওয়ে কর্মচারি ও শ্রমিক দলের কমিটির সর্বোচ্চ পদগুলো কুক্ষিগত করে রাখে তাহলে উদীয়মান তরুণ ও যুবারা নিজেদের যোগ্যতা কিভাবে প্রমাণ করবে। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে কর্মচারিদের দাবিদাওয়া নিয়ে রাজপথে যারা যুদ্ধ করেছেন, তারাওতো দাবিদার বলে প্রশ্নসহ নিজেদের আকাঙ্খার কথা ছুড়ে দেন।

রেলে এখন যারা কর্মরত নেই তারা যদি নিজেদের পূর্ববর্তী ক্ষমতা, অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারো সর্বোচ্চ পদপদবী পুণরায় কুক্ষিগত করতে চায়, তাহলে বিষয়টি সকলের জন্যই খারাপ হবে বলেই মন্তব্য সাধারণ সদস্য ও কর্মচারিদের। প্রাক্তন প্রধানমন্ত্রী যেপন্থায় সতেরো বছর ক্ষমতা আকড়ে ধরে ছিলেন, সেই একই পন্থায় এই কমিটির অনেক নেতা নিজেদের ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করছে। যারা দশ-বারো বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন, তারা তো, বর্তমানে কর্মরতদের মানসিক অবস্থা ও ন্যায়সঙ্গত অধিকার নিয়ে তেমনভাবে কাজ করতে পারবে। কারণ, স্বাভাবিক কারনেই অবসরে যাবার পর ঐসকল কর্মচারিদের মনে বর্তমানে কর্মরতদের কোন সমস্যাই তেমনভাবে আচড় কাটবেনা। তাই বর্তমানে যারা কর্মরত আছেন, স্বল্প সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে তরুণ, উদীয়মান ও কর্মীবান্ধব নেতা নির্বাচিত করা উচিত বলে মন্তব্য করেন সাধারণ সদস্যরা।

ক্ষুব্ধ কর্মচারি ও সাধারণসদস্যরা আরো জানান, ২০১৪ সালে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পেয়েছিলেন দুইজন প্রার্থী। উক্ত কাউন্সিলে একইপদে দুইজন প্রার্থী ইকুয়াল ভোট পাবার কারনে, ফেডারেশনের সিদ্ধান্তনুযায়ী ক্রমান্বয়ে (একবছর পর) সম্পাদকের দায়িত্ব পালন করবেন দুজনেই। কিন্তু, কমিটির নেতারা সে সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই পদ কুক্ষিগত করে রেখেছে এগারো বছর ধরে। এখানেও তারা অধিকার হরণ করেছে নির্বাচিত নেতিদের। 

সন্ধ্যায় শেষ হওয়া সভাতে অবশেষে কি সিদ্ধান্ত হলো, সেটা নিয়েও বিস্তারিত ব্রীফ করতে অপরাগতা প্রকাশ করেন সভাতে উপস্থিত থাকা নেতারা। 

দীর্ঘ একযুগ ধরে কেন্দ্রিয় কমিটির কোন সভা অনুষ্ঠিতগ না হবার কারণে ৬-০১-২০২৫ তারিখে বেশকিছু দাবি উল্লেখপূর্বক মহাপরিচালক বরাবর সদস্যরা একটি অভিযোগ দেন। সেখানে তারা বলেন, চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারি ও নেতৃবৃন্দদের স্থলে কাউন্সিলের মাধ্যমে নতুনদের স্থান দেয়া হোক। তারই প্রেক্ষিতে শনিবার (২৫ জানুয়ারি) রাজশাহীস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শনিবারের সভার শেষার্ধে সভাস্থলে উত্তেজনা সৃষ্টির কারনে পরেরদিন রবিবার (২৬ জানুয়ারি) আবারো সভা আয়োজনের ঘোষণা দিয়ে শেষ হয় এবছের প্রথম বর্ধিতসভা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে কমিটির বর্তমান সভাপতি রফিকুল ইসলাম কোন জবাব দেননি।