টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

T20 World Cup
অনলাইন ডেস্ক : ২৬ জানুয়ারি ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ২৬ জানুয়ারি ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন
ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। .....সংগৃহীত ছবি

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেওয়া ৬৫ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই। 

আজ (রোববার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারতের মেয়েরা। দলীয় ২৩ রানে উইকেট হারালেও ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন।

সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন। 

এর আগে  টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া।

এ ছাড়া আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। 

একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে বাংলাদেশ।