জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির সভাকে ঘিরে বহিরাগতদের শোডাউন
- আগামী নব্বই দিনের মধ্যে কাউন্সিল
বাংলাদেশ জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় বর্ধিতসভা রবিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীস্থ পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগেরদিন শনিবার অনুষ্ঠিত সভাতে পরবর্তী কাউন্সিল ও অবসরে যাওয়া পঞ্চাশ শতাংশ নেতৃবৃন্দের নির্বাহী কমিটিতে থাকা নিয়ে কোনপ্রকার সিদ্ধান্তে পৌছাতে না পারার প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভাতে আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে কাউন্সিলিংয়ের মাধ্যমে যোগ্য নেতা ও নির্বাহী কমিটি গঠণের নিমিত্তে একটি প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২০১৪ সালে সর্বশেষ কাউন্সিল৩ অনুষ্ঠিত হয়েছিল। ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নির্বাহী বডির মধ্যে ১৭ জনই অবসরে গেছেন ১২ থেকে ১৫ বছর পূর্বে। আর বর্তমান সভাপতি রফিকুল আলম এই পদ আকড়ে ধরে আছেন দুইযুগ ধরে। ২০১৪ সালে কাউন্সিল অনুষ্ঠিত হবার পর আজ পর্যন্ত কোন নির্বাচন হয়নি। দীর্ঘসময় ধরে কাউন্সিল অনুষ্ঠিত না হবার কারনে, উদীয়মান নেতাকর্মীরা পাচ্ছেনা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে।
দ্বিতীয় দিনের বর্ধিতসভাতে নানাহট্টগোল ও বাকবিতন্ডা শেষে বেশকিছু যুগান্তকারি সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে অন্যতম হলো, দীর্ঘসময় ধরে কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ পদপদবী কুক্ষিগত করে রাখা নেতৃবৃন্দের মধ্য থেকে অবসরে যাওয়া ১০ শতাংশ সিনিয়র নেতারা (একযুগ পূর্বে অবসরে যাওয়া প্রাক্তন কর্মচারি) পরবর্তী কোঅপ কমিটিতে থাকবেন। সেহিসেবে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দুইজন করে মোট চারজন অবসরে যাওয়া নেতৃবৃন্দ থাকবেন। এছাড়াও আগামী ছয়মাসের মধ্যে কাউন্সিলের আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটিকে পূর্ববর্তী সময়ের চাইতে আরোবেশি গতিশীল ও কর্মমূখি করা। এছাড়া আরো সিদ্ধান্ত নেয়া হয়, কাউন্সিলের আগে ঢাকাস্থ কার্যালয়ে আরো একটি সভার আয়োজন করা। সমস্ত দেশে সংগঠনটির ৭৮টি শাখা রয়েছে।
দেশের বিভিন্নস্থান থেকে আসা সংগঠণটির নেতাকর্মী ও সদস্যরা নামপ্রকাশ না করার শর্তে বলেন, প্রথমদিন (২৫ জানুয়ারি) বর্ধিতসভায় বৈষ্যমের স্বীকার সদস্য ও কনিষ্ঠ্য নেতারা বেশকিছু যৌতিকদাবি ও অবসরপ্রাপ্ত নেতাদের কমিটি থেকে অপসারণের দাবি তোলায় ছোট একটি হট্টগোল সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে বিগত চব্বিশ বছর ধরে প্রেসিডেন্টের পদ কুক্ষিগত করে রাখা রফিকুল ইসলাম রাজশাহী মহানগর বিএনপি ও যুবদলের কয়েকশ নেতাকর্মীকে দ্বিতীয়দিনের সভাস্থলে হাজির করেছিলেন।
জাতীয়তাবাদি রেলশ্রমিক ও কর্মচারি দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিতসভাতে এইধরনের পেশিশক্তি প্রদর্শনের বিষয়টিকে সাধারণ সদস্যরা ভাল চোখে দেখেনি। সভাপতির এমন ধরনের কর্মকান্ডকে ধিক্কার জানিয়েছেন দীর্ঘসময় ধরে সুবিধাবঞ্চিত নেতাকর্মীরা। নানা জল্পনা কল্পনা ও বাধাবিপত্তির পর অবশেষে সভাপতি-সম্পাদক সহ দশ শতাংশ অবসরে যাওয়া নেতৃবৃন্দকে কমিটিতে রাখা ও পূনরায় নির্বাচনে অংশ নেবার সুযোগসৃষ্টি তুল্য একটি সিদ্ধান্ত গৃহীত হবার কারনে অবশেষে সভাপতির ভাড়া করা সেই পেশিশক্তি কোনপ্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটায়নি। তবে, তাদের অবস্থান ও মুভমেন্টে অনেককিছুই প্রমাণ করছিল।
ঢাকা জোনে কর্মরত ও কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ ও আরেক নেতা সোহাগ বলেন, ২০১৮ সালে কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সভা হয়েছিল। কিন্তু নিয়মানুযায়ী তিন মাস পর পর সাধারণ সভা আয়োজনের নিয়ম আছে। সর্বশেষ ঐসভাতে কোরাম পূর্ণ ছিলনা। তবুও কৌশলে সেটিকে বৈধতা দেয়া হয়। এছাড়াও দুইবছর পর পর কেন্দ্রীয় কমিটির সভা আয়োজনে বাধ্যবাধকতা থাকলেও সেটি অমান্য করা হয়েছে বিগত ছয় বছর ধরে।