বদলগাছীতে পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধ পুকুর খনন
নওগাঁর বদলগাছীতে বর্ষাকালে মাঠের একমাত্র পানি নিস্কাশনের পথ কালভার্ট ব্রিজের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন করায় আমন ধান চাষ করা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসী।
মাঠের কালভার্টের মুখ বন্ধ করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল মাঠে।
অভিযোগের ভিত্তিতে গত ২৬শে জানুয়ারি রবিবার সংগ্রহকালে দেখা যায় দোনইল চাঁনপুর সড়কের কালভার্ট ব্রিজের মুখ মাটি ও বেড়া দিয়ে বন্ধ করে দক্ষিন পাশের্ব পুকুর খনন করা হয়েছে। এতে যেমন সড়ক হুমকীর মুখে পড়েছে তেমনি মাঠের এপার ও ওপারের পানি আর কোন দিকে যাওয়ার কোন পথ নেই।
স্থানীয় দোনইল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জুয়েল হোসেন, ইনছের আলী, নয়ন কৃষ্ণ জানান এক সপ্তাহ আগে রাতের আঁধারে ভিকো মেশিন দিয়ে পুকুর খনন করেছে। আমরা সকালে দেখতে পাই পুকুর। আমরা এর প্রতিবাদ জানালে অবৈধ পুকুর খননকারী বদিউল ইসলাম বলে ডিসি অফিসে অভিযোগ দিয়ে কিছু করতে পারলে করো। গ্রামবাসী মাঠের পানি নিস্কাশনের পথের সুরক্ষা চেয়ে ইউএনওর নিকট লিখিত অভিযোগ করেন।
দোনইল গ্রামবাসীরা আরো জানায়, ব্রীজের মুখ বন্ধ থাকলে বষার্ মৌসুমে বৃষ্টির পানি প্রায় হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে তেমনি বাড়ি ঘরে পানি উঠবে। আমরা এর স্থাষী সমাধান চাই।
জানতে চাইলে পুকুর খননকারী বদিউল জানায় ইউএনও অফিস থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। ১০ মাস আগে ৭ লাখ টাকা বিঘা জমিটি কিনে পুকুর কেটেছি। আমি মাঠের পানি নিস্কাশনের জন্য পুকুর পাড়ে রিং পাইপ দিব।
কালভার্টের মুখের জমির মুল মালিক অরুপ জানায় ৬ মাস আগে বিক্রি করিেছি জমি। এটা পানি যাওয়ার পথ।
এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, কালভার্টের মুখটি যদি বন্ধ থাকে তাহলে বর্ষা মৌসুমে ঐ মাঠে আমন ধান চাষ ব্যাহত হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার ইসরাত জাহান সনি বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।