নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভা

Voter list update committee meeting
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৩ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৩ অপরাহ্ন
নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভা
নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভা

নওগাঁর নিয়ামতপুরে সঠিক এবং সুষ্ঠু ভোটার তালিকা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭জানুয়ারি) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, সকলের সম্মিলিত উদ্যোগে আমরা একটি নির্ভুল এবং সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। যা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।