রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেল আরোহীর করুন মৃত্যু
রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে।
২৭ জানুয়ারি সোমবার)তানোর উপজেলার মুন্ডুমালা তানোর সড়কে বেলা ৩টায় এই দূর্ঘটনা ঘটে।
সড়কের দেবীপুর পাঁচপির পাকা রাস্তায় একটি খড় বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই মোটরসাইকেলে মোট চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসার জাহিদ আলম (৪৫), বাবার নাম রফিকুল ইসলাম, এবং অপরজন তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক পলাশ (২৬), তার বাবার নাম মৃত জাহাঙ্গীর আলম। নিহতদের দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর সিরোইল এলাকায়।
এ ঘটনায় গুরুতর আহত হন ভূপেন (২৬), রিয়াজ(৩০), নামের দুজন। তাদের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।