হযরত শাহ মখদুম রূপোস (রঃ) ও শাহ নুর(রঃ) এর ওরস অনুষ্ঠিত

Ors of Hazrat Shah Makhdoom Rupos (RA) and Shah Noor (RA) were held
ছোটন সরদার ২৮ জানুয়ারি ২০২৫ ১২:০৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৮ জানুয়ারি ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
হযরত শাহ মখদুম রূপোস (রঃ) ও শাহ নুর(রঃ) এর ওরস অনুষ্ঠিত
হযরত সৈয়দ শাহ মুখদুম রুপোশ (রঃ)এর ৭১৩ ও তদীয় খলিফা হজরত সৈয়দ শাহ নুর (রঃ)এর ৪৩১ তম দুইদিন ব্যাপী ওরসের শেষ দিন আজ ২৮ জানুয়ারি।

 হযরত সৈয়দ শাহ মুখদুম রুপোশ (রঃ)এর ৭১৩ ও তদীয় খলিফা হজরত সৈয়দ শাহ নুর (রঃ)এর ৪৩১ তম দুইদিন ব্যাপী ওরসের শেষ দিন আজ ২৮ জানুয়ারি। ২৭ জানুয়ারি সোমবার ছিল ওরসের প্রথম দিন। রাজশাহী  মহানগরীর হযরত সৈয়দ শাহ মুখদুম রুপোশ (রঃ)য়ের দর্গা শরিফে,দূর দূরান্ত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তসহ সাধারণ মানুষ এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মঙ্গলার্থে দোয়া প্রার্থনা করেন।

জানা যায় হযরত সৈয়দ শাহ মুখদুম রূপোস  (রঃ)ইরাকের বাগদাদ থেকে ভারতবর্ষের নোয়াখালীতে আসেন, সেখান থেকে চলে আসেন রাজশাহীর বাঘায়,সেখান থেকে রামপুর বোয়ালিয়া রাজশাহীতে এসে  অত্যাচারী রাজা, দেও রাজাকে পরাস্ত করে শান্তি-শৃঙ্খলা স্থাপন করে সকলের মধ্যে সোহার্দ স্থাপন  করে মানবতার আলো ছড়িয়ে দেন।তিনি মৃত্যুবরণ করলে তাকে পদ্মা  নদীর পাড়ে দর্গাপাড়ায় দাফন করা হয়। তার মৃত্যুর পর দায়িত্ব গ্রহন করেন খলিফা হযরত সৈয়দ  শাহ নুর (রঃ।তিনিও  মৃত্যুবরণ করলে, তাকেও সেখানে দাফন করা হয়।