Chinese Happy New Year উদযাপনে আদিবাসীরা
Chinese Happy New Year উদযাপনে আদিবাসীরা।
Chinese Happy New Year পালন করছে চীন দেশ,আজ এ দেশের বছরের প্রথম দিন। এজন্য সেদেশে পালিত হচ্ছে শুভ নববর্ষ। তারই সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২৯ জানুয়ারি বুধবার সকাল দশটায় এই শুভনববর্ষ উদযাপনে অংশগ্রহণ করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন কান্তপাশার জুগিডাইং আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মানুষজন।
এই শুভ নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক জনাব রাশেদ রিপন ব্যুরো প্রধান রাজশাহী, গাজী টিভি টেলিভিশন।উপস্থিত ছিলেন বিমল চন্দ্র রাজওয়ার জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রাজশাহী। ছোটন সরদার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর। লালমোহন মিন্জ সভাপতি ৭ নং দেওপাড়া ইউপি, পরেশ লাকড়া, অজয় লাকড়া প্রমুখ।এই এ নববর্ষে মুন্ডা জনগোষ্ঠীর কিশোরী ও নানা বয়সী মানুষের আদি সাংস্কৃতিক সংগীত ও নৃত্য পরিবেশনায় উৎসব মুখর হয়ে ওঠে,এই প্রথম ও ব্যতিক্রমে ভিন্ন দেশের নববর্ষ উদযাপন দেখে বিস্মিত হয় সেখানকার স্থানীয়রা , উপভোগ করেন আদিবাসীদের সংগীত ও নৃত্য। একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিবর্তন এ শুভ নববর্ষের আয়োজন করে।
বিবিএন / ২৯ জানুয়ারি / অচ