যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আমন্ত্রণে বিএনপি নেতারা

Anne Jacobson
অনলাইন ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৫ ০২:১৩ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৫ ০২:১৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আমন্ত্রণে বিএনপি নেতারা
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন.....সংগৃহীত ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের প্রাতরাশ আমন্ত্রণে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) সকালে গুলশানে অ্যান জেকবসনের বাসভবনে যান বিএনপি নেতারা। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রাতঃরাশ আমন্ত্রণে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ।   

শায়রুল জানান, যুক্তরাষ্ট্র দূতাবাসের দুজন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।