গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ৩০ জানুয়ারি ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ৩০ জানুয়ারি ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন
গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় শীতার্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় শীতার্ত  ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রূপসী বাংলা টেলিভিশনের রিপোর্টার শাহারিয়া শাহাদাৎ এর সার্বিক সহযোগিতায় বিতরণ করা হয়েছে। সোমবার রাতে রহনপুর ইউনিয়নের পুনর চাঁদপুর বাদুরপাড়া এলাকায় ও মঙ্গলবার রাতে গোমস্তাপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র।

আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার শিপতি মন্ডল, গ্রাম মোড়ল রঞ্জিত মন্ডল। এছাড়াও বুধবার সন্ধ্যায় রাধানগর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মফিজুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্বায়ক বীরেন বেসরা, জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখা সভাপতি শেফালী কেওয়া ও সহসভাপতি রেখা তীরকিসহ অন্যান্যরা।