পবায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, পবা উপজেলার ৫নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে জেলা বিএনপি অযোগ্য লোকদের নিয়ে পবা উপজেলা বিএনপি’র কমিটি গঠন করেছে।
এই কমিটি গঠনের সময়ে নেতৃবৃন্দের কোন প্রকার সম্মতি নেয়া হয়নি। একতরফা এই কমিটি বাতিল করে পবা উপজেলাধীন আটটি ইউনিয়নের কউন্সিল দ্রুত সময়ে সম্পন্ন করার দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পবা উপজেলার অত্র ইউনিয়নের লিলি হলের মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা নাজিমুদ্দিন।
উপস্থিত ছিলেন পবা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার, সদস্য রেজাউল করিম হাফিজ, পবা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য মোস্তাফিজুর রহমান জিয়া, সাবেক সদস্য রফিউল আওয়াল, হড়গ্রাম ইউনিয়ন ওয়ার্ড বিএনপ’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, হড়গ্রাম ইউনিয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, যুবনেতা ইসারুল ইসলাম, মাসুদ রানা, ওসমান আলী, রাসেল, সাকিব, সাখাওয়াত ইসা ও পিন্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশে পবা উপজেলা কমিটি বাতিল না করলে আগামী আরো কঠোর কর্মসূচী গ্রহনসহ সকল ইউনিয়নে কমিটি গঠন করা হবে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।