নিয়ামতপুরে জামায়াতের কর্মী সম্মেলন

Jamaat workers conference in Niamatpur
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন রাজনীতি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন
নিয়ামতপুরে জামায়াতের কর্মী সম্মেলন
নিয়ামতপুরে জামায়াতের কর্মী সম্মেলন

নওগাঁর  নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চৌরাপাড়া মাদ্রসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী  রসুলপুর ইউনিয়ন শাখা  এ সম্মেলনের আয়োজন করে।

 সম্মেলনে  রসুলপুর ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করেন নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ আসনের জমায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী খ. ম. আঃ রাকিব। 

রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাসুদ রানার সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আঃ রশিদ, নিয়ামতপুর উপজেলার আমির আফজাল হোসেন,  নায়েবে আমির মাওঃ মো. নওশাদ আলী, ডাঃ মো. ইব্রাহীম হোসেন, নিয়ামতপুর উপজেলা সেক্রেটারী মো. দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারী মাওঃ মো. শাহজামান আলী, প্রমুখ।