দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম

gold price
অনলাইন ডেস্ক : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
.....সংগৃহীত ছবি

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।