চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর ২য় আন্ত: ক্লাব উশু কুংফু চ্যাম্পিনশীপ-২০২৫ শুরু

2nd Inter: Club Wushu Kung Fu Championship-2025 Start
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৭ অপরাহ্ন খেলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৭ অপরাহ্ন
চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর ২য় আন্ত: ক্লাব উশু কুংফু চ্যাম্পিনশীপ-২০২৫ শুরু
চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর ২য় আন্ত: ক্লাব উশু কুংফু চ্যাম্পিনশীপ-২০২৫ শুরু হয়েছে।

চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর ২য় আন্ত: ক্লাব উশু কুংফু চ্যাম্পিনশীপ-২০২৫ শুরু হয়েছে। 

শনিবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া ২ দিনব্যাপি চ্যাম্পিয়নশীপে ৩টি দল অংশগ্রহণ করছে। দল গুলো হলো চাইনিজ উশু স্কুল কক্সবাজার, কক্সবাজার চাইনিজ উশু একাডেমি ও কক্সবাজার উশু ইনস্টিটিউশন।

চাইনিজ উশু স্কুল কক্সবাজার সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি।

বক্তব্য রাখেন বাংলাদেশ কুংফু এসোসিয়েশন সাধারণ সম্পাদক রবিউল আউয়াল স্বপন, ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ি নেজাম উদ্দিন, জেলা ইয়োগা সভাপতি জামাল উদ্দিন, জেলা অল মার্শাল আর্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শেখ সেলিম ও জেকেএ সভাপতি তপন কুমার দত্ত। 

খেলা পরিচালনা করেন উশু স্কুল কক্সবাজার এর প্রশিক্ষক সাজ্জাদ হোসেন, ঢাকা থেকে আগত সাউথ এশিয়ান ও এশিয়ান জাজবৃন্দ।

সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক সিরাজুল হক।